এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ICC মহিলা বিশ্বকাপের জন্য ভারতে থাকা অস্ট্রেলিয়ার দুই মহিলা খেলোয়াড় ইন্দোরে (Indore) শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়া আজ ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের শেষ লিগ পর্বের ম্যাচ খেলবে। জানা গেছে যে, ইন্দোরের একটি হোটেল থেকে এক ক্যাফেতে যাওয়ার সময় ওই দুই মহিলা খেলোয়াড় শ্লীলতাহানি করা হয়। ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার।
ইন্দোরে (Indore) চাঞ্চল্যকর ঘটনা:
এমতাবস্থায়, ওই মহিলা ক্রিকেটাররা তাৎক্ষণিকভাবে জরুরি ফোন (Indore) করেন। তথ্য পেয়ে নিরাপত্তা ঘটনাস্থলে পৌঁছন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স এমআইজি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর, পুলিশ একটি FIR দায়ের করে এবং অভিযুক্ত যুবক আকিলকে গ্রেফতার করে।