এবার উত্তরবঙ্গ ঘুরতে আসলে আর দিতে হবে না গুচ্ছ গুচ্ছ টাকার গাড়ি ভাড়া। কারণ পর্যটকদের সুলভে ঘুরতে যাওয়ার জন্য শিলিগুড়ি (Siliguri) থেকে দার্জিলিং এর যাতায়াতের জন্য সাতটি বাস চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি)। দার্জিলিং এর পাশাপাশি শিলিগুড়ি থেকে গ্যাংটক এ যাতায়াতের জন্য সিকিম সরকার চালু করেছে ১৮ টি বাস। যার মধ্যে রয়েছে বাতানুকূল বাস।
দার্জিলিং যেতে ভরসা এবার এনবিএসটিসি-র সুলভ ৭টি বাস (Siliguri)
দার্জিলিঙে এবার যেতে গেলে আর দিতে হবে না, যাত্রীদের অথবা পর্যটকদের কারি কারি টাকা। কারণ এবার শিলিগুড়ি (Siliguri) থেকে দার্জিলিংগামী সাতটি বাস চালু করলো এনবিএসটিসি। যেখানে পর্যটকেরা অনলাইনের মাধ্যমে বাসের টিকিট বুকিং করতে পারবেন। পাশাপাশি পাহাড়ের জন্য এন বি এস টি সির ২৫ আসনের ছোট বাস চালু রয়েছে। আর এর আসন কিছু ভাড়া পড়ছে ১০৫ টাকা। যেখানে বাসে করে শিলিগুড়ি থেকে তিন ঘন্টার মধ্যে দার্জিলিঙে পৌঁছে যেতে পারবেন পর্যটকেরা।
যে পর্যটকরা কম খরচের দার্জিলিং যেতে চান, তাদের জন্য এনজিপিতে নেমে অটো অথবা টোটো করে সোজা চলে আসতে হবে তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাসে। এখান থেকে মিলে যাবে দার্জিলিং যাওয়ার সরকারি বাস। এছাড়াও এখানে ৬ টা থেকে ২০ মিনিট ব্যবধানে ৭ টি বাস ছেড়ে যায়।