আদানি গ্রুপের এই কোম্পানির দাম পৌঁছতে পারে ১,২৮০ টাকায়! ব্রোকারেজ দিল কেনার পরামর্শ।

Online Desk

ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হল আদানি গ্রিন এনার্জি। বুধবার এই সংস্থার শেয়ারে (Share Market) ০.৯৪ শতাংশের পতন ঘটে। যার ফলে, সংস্থার শেয়ারের দাম ৯৯০.১৫ টাকায় দাঁড়িয়েছে। যদিও, ব্রোকারেজ জেএম ফাইন্যান্সিয়াল এই শেয়ারটির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। শুধু তাই নয়, ওই ব্রোকারেজ ফার্মটি আদানি গ্রিন এনার্জির ক্ষেত্রে ‘বাই’ কলও দিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই শেয়ারের ক্ষেত্রে টার্গেট প্রাইস নির্ধারণ করা হয়েছে ১,২৮৯ টাকা। অর্থাৎ, শেয়ারটিতে যথেষ্ট বৃদ্ধির আশা করা হচ্ছে। জানিয়ে রাখি যে, এই শেয়ারটির ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ১,২৫০ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য ৭৫৮ টাকা।

 

 

শেয়ার মার্কেটে (Share Market) ঝড় তুলতে পারে আদানি গ্রিন এনার্জি:

আদানি গ্রিন এনার্জির ব্লক ডিল: প্রসঙ্গত উল্লেখ্য যে, আদানি গ্রিন এনার্জি সম্প্রতি একটি ব্লক ডিল সম্পন্ন করেছে। যার মাধ্যমে টোটাল এনার্জি কোম্পানিতে ১.৪ শতাংশ শেয়ার ২,১৭৮ কোটিতে বিক্রি করেছে। রিপোর্ট অনুসারে, লেনদেনে ২.২৪ কোটি শেয়ার জড়িত ছিল। যার দাম প্রতি শেয়ার ৯৭০ টাকা। এই লেনদেনে, প্রায় ২.৪৭ কোটি শেয়ার সর্বনিম্ন ৯৭০ টাকা দামে বিক্রি করার কথা ছিল। যার ফলে প্রায় ২,৪০০ কোটি টাকার চুক্তি হত।

Share This Article
Leave a comment