শামি পরিষ্কার বলে দিলেন, তাঁর চোট কোন জায়গায় আছে, সেরেছে কি না, সেটা জানানো তাঁর কাজ নয়। মনে করিয়ে দিয়েছেন, যদি চোট না-ই সারে, তা হলে তিনি রঞ্জি খেলছেন কী করে?
রঞ্জি ট্রফি খেলার জন্য কলকাতায় পা রেখেই বিস্ফোরক মহম্মদ শামি। ভারতীয় দলে সুযোগ না পাওয়ার জন্য অজিত আগরকরের নির্বাচক কমিটিকে আক্রমণ করলেন বাংলার জোরে বোলার।
শামি পরিষ্কার বলে দিলেন, তাঁর চোট কোন জায়গায় আছে, সেরেছে কি না, সেটা জানানো তাঁর কাজ নয়। মনে করিয়ে দিয়েছেন, যদি চোট না-ই সারে, তা হলে তিনি রঞ্জি খেলছেন কী করে?
বুধবার থেকে রঞ্জি অভিযান শুরু করছে বাংলা। তার আগে ক্ষুব্ধ শামি বলেন, ‘‘ভারতীয় দল বা নির্বাচকেরা আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমার ফিটনেসের কথা জানতে চাননি। আমি তো আর যেচে ফিটনেস নিয়ে ওঁদের বলতে যাব না। এটা আমার কাজ নয়। ওঁদের জানতে হবে। যদি আমি চার দিনের রঞ্জির ম্যাচ খেলতে পারি, তা হলে ৫০ ওভারের ম্যাচ কেন খেলতে পারব না? যদি আমি ফিট না থাকতাম, তা হলে এনসিএ-তে থাকতাম, রঞ্জির দলে থাকতাম না।
এর পরেও রোখা যায়নি শামিকে। বলেন, ‘‘আমি কতটা ফিট সেটা রঞ্জিতেই সকলে দেখতে পাবে। কাউকে জবাব দেওয়ার নেই। এত বছর ভারতের হয়ে খেলেছি। প্রতিটা ম্যাচে নিজের ১০০ শতাংশ দিয়েছি। আশা করেছিলাম, আমার সঙ্গে নির্বাচকেরা কথা বলবেন। কিন্তু কেউ কিছু জানতে চাননি। আমার ফিটনেস না জেনেই আমাকে বাদ দেওয়া হয়েছে।’’