সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টের নাম— ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট, জবস, এআই অ্যান্ড ট্রেড’। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মলদ্বীপ এবং শ্রীলঙ্কা— এই ছ’টি দেশের তথ্য সংগ্রহ করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।
কৃত্রিম মেধা (এআই) আগামী দিনে বিশ্ব জুড়েই বিপুল ভাবে চাকরির বাজারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন মহল। এ বার সেই আশঙ্কার কথা শোনাল বিশ্ব ব্যাঙ্কও। তাদের রিপোর্ট বলছে, ভারত-সহ দক্ষিণ এশিয়ার অন্তত ছ’টি দেশে সাত শতাংশ চাকরি খেয়ে নেবে এআই!
দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা ঢুকে পড়ার পর থেকেই চাকরির বাজারে গেল-গেল রব। কারণ, এই প্রযুক্তি যন্ত্রের মতো কাজ তো করছেই, পাশাপাশি মানুষের মতো মাথা খাটানোরও প্রয়াস সর্ব ক্ষণ চালিয়ে যাচ্ছে সে। মুহূর্তের মধ্যে যে কোনও প্রশ্নের উত্তর দেওয়া তো বটেই, জরুরি মেল বা পাওয়ারপয়েন্ট প্রেজ়েন্টেশনও অনায়াসে করে ফেলছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রবণতায় শ্রমবাজারে বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।
ভারত-সহ দক্ষিণ এশিয়ায় ৭% চাকরি খেয়ে নেবে এআই! বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে উদ্বেগ।
Leave a comment
Leave a comment