পাক হামলায় নিহত আফগানিস্তানের ৩ ক্রিকেটার! প্রতিশোধের আগুনে রক্ত ফুটছে রশিদ খানের। আফগান নায়ক এবার নিজেই নিলেন চূড়ান্ত পদক্ষেপ।
বিগত কয়েক দিন ধরে পাক-আফগান সীমান্তে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। দক্ষিণ এশিয়ার দুই ‘বন্ধু’ দেশের সাম্প্রতিক সংঘাত বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘর্ষ বলেই মনে করা হচ্ছে। আর এই যুদ্ধের আবহে, পাক হামলায় তিন আফগানিস্তান ক্রিকেটার নিহত হয়েছেন!
গত শুক্রবার পাকিস্তান সরাসরি আফগান বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলা চালিয়েছে। যার ফলে প্রায় ১০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। প্রয়াতদের মধ্যে ছিলেন তিনি আফগান ক্রিকেটার-কবীর, সিবঘাতুল্লা ও হারুন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে যে, ওই তিন খেলোয়াড় এক প্রীতি ম্যাচে অংশ নিতে পাকিস্তান সীমান্তের পূর্ব পাকতিকা প্রদেশের উরগুন থেকে শরানায় যাচ্ছিলেন। আগ্রাসী ব্যাটার কবীর, জোরে বোলার সিবঘাতুল্লা ও প্রতিভাবান অলরাউন্ডার হারুনের সঙ্গে ছিলেন আরও ৫ আফগানিস্তানি।
খেলে বাড়ি ফেরার সময়ে সন্ধ্যার দিকে এক সমাবেশ চলাকালীন ক্রিকেটারদের টার্গেট করা হয়েছে। কবীর, সিবঘাতুল্লা ও হারুন ঘটনাস্থলেই প্রাণ হারান আর বাকি পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলেই এসিবি তাদের এক্স হ্যান্ডেলে গভীর শোকপ্রকাশ করে জানিয়েছে।