২০৩০ সালে কমনওয়েলথ গেমসের শতবর্ষপূর্তি। এ বার ‘Centenary Games’ আয়োজনের জন্য ভারতের আমেদাবাদকে বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছে কমনওয়েলথ স্পোর্টসের কার্যনির্বাহী বোর্ড। আপাতত কমনওয়েলথ স্পোর্ট ইভ্যালুয়েশন কমিটি আমেদাবাদের প্রস্তাবটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে।
বছর পাঁচেক পর কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2030) আয়োজন করতে চায় ভারত। তাই আনুষ্ঠানিকভাবে বিড করার সিদ্ধান্ত নেয় ভারত। আর তাতে অনুমোদনও দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। আসলে ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের শতবর্ষপূর্তি। এ বার ‘Centenary Games’ আয়োজনের জন্য ভারতের আমেদাবাদকে বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছে কমনওয়েলথ স্পোর্টসের কার্যনির্বাহী বোর্ড। এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত কমনওয়েলথের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে, এক ঐতিহাসিক আয়োজনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল।বোর্ডের এই সুপারিশটি এ বার চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ২৬নভেম্বর গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ স্পোর্টস জেনারেল অ্যাসেম্বলিতে সদস্য দেশগুলির কাছে পেশ করা হবে। বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো আমেদাবাদ বহন করতে পারবে বলে আগেই ক্রীড়া মহলে শোনা গিয়েছিল। আমেদাবাদেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম (নরেন্দ্র মোদী স্টেডিয়াম)। এ বার ভারত ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের মতো মাল্টি স্পোর্টস ইভেন্ট আয়োজনের দায়িত্ব পায় কি না, সেটাই দেখার।