বেঙ্গালুরুতে ভয়াবহ! বাইকে ঘষা লাগায় রাগে গাড়ি দিয়ে ধাক্কা, যুবকের মৃত্যু !

Online Desk

বেঙ্গালুরুতে ভয়াবহ! বাইকে ঘষা লাগায় রাগে গাড়ি দিয়ে ধাক্কা, যুবকের মৃত্যু !

পুট্টেনহাল্লির শ্রীরাম মন্দির এলাকায় অমানবিক কাণ্ড

 

গাড়িতে সামান্য ঘষা লেগেছিল বাইকের — আর সেই আক্রোশেই দুই ডেলিভারি কর্মীকে ধাওয়া করে গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগ এক দম্পতির বিরুদ্ধে!

 

ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ বছর বয়সি দর্শন নামে এক যুবকের, গুরুতর আহত তাঁর বন্ধু বরুণ।

 

সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে ঘটনাটি, যার ভিত্তিতে অভিযুক্ত দম্পতি মনোজ কুমার ও আরতি শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। মনোজ পেশায় শরীর শিক্ষার শিক্ষক।

 

সূত্রের খবর, বাইকে সামান্য ধাক্কায় গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। তাতেই রেগে গিয়ে বাইক আরোহীদের দু’কিলোমিটার তাড়া করে জোরে ধাক্কা মারে গাড়িটি।

 

পুলিশ প্রথমে দুর্ঘটনা ধরে মামলা করলেও পরে ফুটেজ দেখে হত্যার মামলা (BNS-এর বিভিন্ন ধারা) দায়ের করা হয়।

এখনও মৃত দর্শনের বন্ধুর অবস্থা আশঙ্কাজনক।

Share This Article
Leave a comment