বীরভূম: তৃণমূলের বিজয়া সম্মিলনীতেও অনুব্রত-কাজল সংঘাত! অনুব্রত মণ্ডল ও কাজল শেখ অনুগামীদের মধ্য়ে স্লোগান, পাল্টা স্লোগান। কাজল শেখ মঞ্চে উঠতেই অনুব্রত মণ্ডলের নামে স্লোগান। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নামেও পাল্টা স্লোগান। শনিবার মুরারই ১ ব্লকে শাসক দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে মঞ্চে ছিলেন অনুব্রত।
বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন,’ আমাদের শত্রু আমাদের দলের মধ্যেই আছে।..’এরপর সুর মিলিয়ে অনুব্রত মণ্ডল বলেছেন, তৃণমূলের শত্রু বিজেপি নয়। তৃণমূলের শত্রু কংগ্রেস নয়, তৃণমূলের শত্রু তৃণমূলই।