Bus Accident: ভয়াবহ দুর্ঘটনার কবলে কলকাতাগামী ভলভো বাস! ৬০ জন যাত্রীর… কেটে বের করা হল দেহ…

Online Desk

প্রাথমিকভাবে পুলিস অনুমান করছে, ঘুমে চোখ লেগে এসেছিল চালকের। ফলে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। তার জেরেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিস ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজ। প্রথমে সামনের অংশ কেটে সেখান থেকে বাসের খালাসি ও চালকের নিথর দেহ উদ্ধার করা হয়। তারপর একে একে আহত যাত্রীদের সেই দুর্ঘটনাগ্রস্থ বাস থেকে বের করে আনা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

Share This Article
Leave a comment