গ্রুপ–সি এবং গ্রুপ–ডি কর্মী প্রার্থীদের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ সি (Group C) এবং গ্রুপ ডি (Group D) নিয়োগ প্রক্রিয়ায় (Recruitment Process) হস্তক্ষেপ করতে রাজি নয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। নিয়োগের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার আর্জি সোমবার খারিজ করে দিল বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ।
মামলাকারী ‘যোগ্য’ প্রার্থীদের দাবি ছিল, শিক্ষক নিয়োগের মতোই গ্রুপ সি ও ডি পদেও দ্রুত নিয়োগের জন্য সময়সীমা নির্ধারণ করা হোক। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় আছেন তাঁরা।
কিন্তু আদালতের পর্যবেক্ষণ, আগের রায়ে ইতিমধ্যেই পুরো প্যানেল বাতিল করা হয়েছে। তাই একই বিষয়ে নতুন করে আবেদন বা শুনানি চলতে পারে না। বেঞ্চ স্পষ্টভাবে জানায়, ‘কোনও অতিরিক্ত মামলার আবেদন শোনা হবে না। আমরা পুরো প্যানেল বাতিল করে দিয়েছি। এই অবস্থায় বারবার একই বিষয়ে মামলা করা যায় না
।’