বৃষ্টির বিদায়ে উঁকি দিচ্ছে শীত, মাসের শেষ থেকেই বড় বদল ঘটবে রাজ্যের আবহাওয়ায়

Online Desk

ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে আগামীকাল, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বর্ষা বিদায় নিয়েছে কিন্তু আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) দিয়েই রেখেছিল। যদিও কালীপুজোয় কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি। আর বৃহস্পতিবার ভাইফোঁটার (Bhaidooj) দিনও তা হওয়ার সম্ভাবনা নেই বলে স্পষ্ট করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যে (West Bengal) বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে মাসের শেষ দিকে ফের রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে আগামীকাল, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবারও সেই বৃষ্টি চলবে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির ইঙ্গিত রয়েছে। রবিবার এই বৃষ্টির পরিধি আরও কিছু জেলা পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Share This Article
Leave a comment